পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা।
সাম্প্রদায়িক সম্প্রীতি
বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে—এমন মত প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। পৃথিবীতে আর কোথাও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, চাকমা, মারমা ও সাওতাল এক সাথে এমন সুন্দরভাবে মিলে মিশে বসবাস করে না।
শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব।’
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা মানুষের আধ্যাত্মিক উন্নতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সব বিষয়ের সমাধান দেয়।
কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সনাতন ধর্ম মতে, “দুষ্টের দমন আর শিষ্টের পালন” এর প্রত্যাশায় শারদীয় দুর্গাপূজায় উৎসব-আনন্দে আরাধনা করেন সনাতন ধর্ম্বাবলম্বীরা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অশুর শক্তি দমনে প্রার্থণা করেন তারা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দুই পুলিশ সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশ সদস্যরা হলেন শোয়াইবুর রহমান ও সজিব সরকার। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশাররফ হোসেন এ আদেশ দেন।